spot_img
spot_img

জ্বালানি সংকট: আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা

অদূর ভবিষ্যতে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান।

গত সপ্তাহে সিডনিতে একটি বৈশ্বিক জ্বালানি সম্মেলনে অংশ নিয়ে আইইএ’র নির্বাহী পরিচালক ফাতিহ বিরল এ সংকটের কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, গভীরতা ও জটিলতার দিক থেকে এত বড় জ্বালানি সংকট এর আগে দেখেনি বিশ্ব। তবে সবচেয়ে খারাপ অবস্থা হয়তো এখনো আসেনি। এটি সারা বিশ্বকেই ভোগাচ্ছে।

বিরল বলেন, মূল্যবৃদ্ধির ফলে গ্যাসের ট্যাংক ভরা, ঘরবাড়ি গরম রাখা ও শিল্পে বিদ্যুৎ সরবরাহের খরচ সারা বিশ্বেই বাড়ছে, যা মূল্যস্ফীতির চাপ আরও বাড়িয়ে দিচ্ছে এবং এর ফলে আফ্রিকা থেকে শ্রীলঙ্কায় প্রাণঘাতী বিক্ষোভ দেখা দিচ্ছে।

তিনি আরও বলেন, ১৯৭০-এর দশকের তেল সংকট যেমন জ্বালানি সক্ষমতা ও পারমাণবিক শক্তির ব্যবহার ব্যাপকভাবে বাড়াতে প্ররোচিত করেছিল, তেমনি এবার হয়তো পরিশুদ্ধ জ্বালানিতে স্থানান্তরে আরও দ্রুত সরকারি নীতি গ্রহণ দেখতে পারে বিশ্ব।

তিনি বলেন, ইউরোপে এবারের শীতকাল খুব, খুব কঠিন হবে। এটি একটি বড় উদ্বেগ, যা বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলতে পারে।

-খবর ব্লুমবার্গের

spot_img
spot_img
spot_img

সর্বশেষ