spot_img
spot_img

নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে বিচ্ছিন্ন রাখা যাবে না : পুতিন

নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন রাখা যাবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার (১৯ জুলাই) রাশিয়ার শীর্ষস্থানীয় সরকারির কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বর্তমান যুগে রাশিয়াকে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা অসম্ভব। দেশকে বড় ধরনের চ্যালেঞ্জ থেকে রক্ষা করতে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।

তিনি বলেছেন, ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পাশ্চাত্য যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার ফলে দেশটির উন্নয়ন ও অগ্রগতিও রুখে দেয়া সম্ভব হবে না।

তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপের কারণে বিদেশি হাই-টেক পণ্যের সঙ্গে রাশিয়ার সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সূত্র: আল-জাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ