spot_img

লাইট-এসি বন্ধ রেখে সংসদীয় কমিটির বৈঠক

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষের সব বৈদ্যুতিক বাতি ও এসি বন্ধ রেখে বৈঠক করেছে সংসদীয় কমিটি।

মঙ্গলবার (১৯ জুলাই) অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।

কমিটি সূত্র জানিয়েছে, বৈঠকে প্রধান বিদ্যুৎ পরিদর্শন (সিইআই) দপ্তরের কার্যক্রম ও দেশের সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনায় এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এসময় বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ প্রদান সম্পর্কিত তথ্য তালিকা কমিটিতে উপস্থাপন করা হয়। এ নিয়ে আলোচনা শেষে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ঋণের বিপরীতে ঋণ ও ঋণের সুদ পরিশোধ করার পরামর্শ দেওয়া হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ