spot_img
spot_img

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে, যিনি প্রধানমন্ত্রী থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন।

বুধবার (২০ জুলাই) পার্লামেন্টে ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রনিল।

২২৫ পার্লামেন্টারি ভোটের মধ্যে ১৩৪ ভোট পেয়েছেন তিনি। নতুন প্রেসিডেন্ট পদত্যাগী গোতাবায়া রাজাপাকসের স্থলাভিষিক্ত হবেন।

গোতাবায়া বিক্ষোভের মুখে গত সপ্তাহে দেশ ছেড়ে পালিয়ে যান। পরে ইমেইলে নিজের পদত্যাগপত্র পাঠান।

বুধবার (২০ জুলাই) সকালে পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল ধাম্মিকা দাসানায়েক কোরাম বেল বাজানোর পর গোপন ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়। পার্লামেন্টের ২২৫ জন আইনপ্রণেতা তিনজন প্রার্থীর মধ্য থেকে দেশটির ভবিষ্যত নেতা নির্বাচনে ভোট দেন।

তিন প্রার্থী হলেন- অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ক্ষমতাসীন দলের ডুলাস আলাহাপেরুমা ও বামপন্থী জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের অনুর কুমার দিসানায়েক।

সূত্র: ডেইল মিরর শ্রীলঙ্কা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ