সামর্থ্যবান মুসলিমদের হজ্ব আদায়ের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের লেগ স্পিনার আদিল রশিদ।
তিনি বলেন, যদি কোনো মুসলিমের হজ্বের সামর্থ্য থাকে, তাহলে তার হজ্ব আদায় করা উচিৎ। আমি এ বছর পবিত্র হজ্ব আদায় করে ফিরলাম।
বুধবার (২০ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ইংলিশ ক্যাপ্টেন ইয়ন মরগান তার দুই সতীর্থ মুঈন আলী ও আদিল রশিদের একটি সাক্ষাৎকার নেন। সেখানে হজ্বের বিষয়ে প্রশ্ন করা হলে আদিল রশিদ এসব কথা বলেন।
এসময় হজ্ব আদায়ের সুযোগ দেওয়ায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও ইয়র্কশায়া কর্তৃপক্ষের শুকরিয়া আদায় করেন আদিল রশিদ।
সূত্র : জিও নিউজ











