spot_img
spot_img

অন্য দেশের সম্পদ লুট করে উন্নত হয়েছে পশ্চিমারা: রুশ প্রেসিডেন্ট

অন্য দেশগুলোর সম্পদ লুট করে পশ্চিমা দেশগুলো আজকের অবস্থানে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা শব্দটি দিয়ে তিনি ইউরোপ ও আমেরিকাকে বুঝিয়েছেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে উন্নয়নের যে মডেল উপস্থাপন করা হয়েছে তা এসেছে পাশ্চাত্যের দেশগুলোর পক্ষ থেকে। আর এই দেশগুলোর উন্নত অবস্থানের পেছনে রয়েছে অন্য দেশগুলোর সম্পদ লুণ্ঠনের ইতিহাস। তারা লুটতরাজের মাধ্যমে আজকের অবস্থান কব্জা করেছে।

আজ বুধবার (২০ জুলােই) এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন।

পুতিন বলেন, পশ্চিমারা নিজেরা অন্যের সম্পদ লুট করে এখন সেই সম্পদের ওপর দাঁড়িয়ে উন্নয়নের মডেল উপস্থাপন করছে। আগামীর বিশ্বের জন্য তাদের আসলে কোনো মডেল উপস্থাপনের অবস্থা নেই।

তিনি বলেন, বিশ্বের অন্য দেশগুলো উন্নয়নের নতুন মডেল উপস্থাপন করতে পারে বলে ভয়ে রয়েছে পশ্চিমা দেশগুলোর নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ