spot_img
spot_img

সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আপনার দিকেই তাকিয়ে ভারত : নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদীকে মমতা

ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আপনার দিকেই তাকিয়ে দেশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় এক টুইট বার্তায় মমতা ব্যানার্জি এসব কথা বলেন।

টুইট বার্তায় তিনি বলেন, রাষ্ট্রের প্রধান হিসেবে সংবিধানের মূল চরিত্র এবং গণতন্ত্র রক্ষায় আপনার ভূমিকার দিকে দেশবাসী অধীর আগ্রহে তাকিয়ে থাকবে। বিশেষত, এ রকম একটা সময়ে, যখন সমাজ নানা মতভেদে জর্জরিত।

উল্লেখ্য, ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনে পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাঁওতাল আদিবাসী দ্রৌপদী মুর্মু। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী মুর্মু।

সূত্র: আনন্দবাজার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ