spot_img
spot_img

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে আট হাজার ৯০০ পিস ইয়াবা, ১৫ গ্রাম ৯৯ পুরিয়া হেরোইন ও ৩ কেজি ২২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ