spot_img
spot_img

১৯ টিকিটসহ চট্টগ্রাম রেলস্টেশনে কালোবাজারি আটক

রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় চট্টগ্রাম রেল স্টেশন থেকে ১৯টি টিকিটসহ একজনকে হাতেনাতে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে স্টেশনের সাধারণ শ্রেণির বিশ্রামাগারের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।

র‍্যাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এক ব্যক্তি রেলের টিকিট কালোবাজারে উচ্চমূল্যে বিক্রি করছে। পরে অভিযান চালিয়ে এক যাত্রীর কাছে উচ্চমূল্যে টিকিট বিক্রির সময় হাসান আলীকে আটক করা হয়। তার কাছ থেকচট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট ১৯টি টিকিট এবং ৪ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ