spot_img

সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। জনগণ যাতে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাঙ্ক্ষিত সরকারি সেবাসহ সব ধরনের ন্যায্য অধিকার পায়, প্রজাতন্ত্রের কর্মচারীদেরই সেটি নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২২ জুলাই) জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।

আবদুল হামিদ বলেন, জনকল্যাণে সরকারগৃহীত নীতি-কৌশল প্রণয়নের পাশাপাশি সেগুলো বাস্তবায়নে দক্ষ, গতিশীল ও জবাবদিহিমূলক জনপ্রশাসনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমাদের সংবিধানের ২১ (২) অনুচ্ছেদে বর্ণিত রয়েছে যে, সবসময় জনগণের সেবা করার চেষ্টা করা, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। আর এজন্যই সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ