spot_img
spot_imgspot_img

স্থানীয় নির্বাচনে কারচুপি-সমঝোতা বরদাশত হবে না : শেখ ফজলুল করীম মারুফ

সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি, সমঝোতা বা ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক বিভাগ, নির্বাচন ও জনপ্রতিনিধি বিভাগ, ছাত্রী ও মহিলা বিভাগ এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিভাগের জরুরি সভায় তিনি এ কথা বলেন।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ‘সমঝোতার নির্বাচন’ আখ্যা দিয়ে বর্তমান সরকার ওই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেন তিনি। সাত মাস অতিক্রান্ত হওয়ার পরও সরকার স্থানীয় নির্বাচন দেওয়ার সাহস করছে না বলেও অভিযোগ করেন।

তিনি বলেন, “জনগণ জাতীয় নির্বাচনের সমঝোতা আর ইঞ্জিনিয়ারিং মনে রেখেছে। স্থানীয় সরকার নির্বাচনে দেশের জনগণ সমঝোতা আর ইঞ্জিনিয়ারিংকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে প্রস্তুত।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি দলীয় প্রশাসক বসালেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিবাদী লোকজন বসে আছে। দ্রুত আওয়ামী মদদপুষ্ট লোকদের সিটি করপোরেশন থেকে অপসারণ করুন। স্থানীয় নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।”

তিনি আরও বলেন, “সিটি করপোরেশনসহ স্থানীয় নির্বাচনে কোনো ধরনের কারচুপি, সমঝোতা বা ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না।”

নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহসভাপতি আলহাজ আবদুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতী আবদুল আহাদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, টিএম মাহফুজ, হাফেজ সালাহউদ্দীন, মাওলানা তারিক মাসউদ, আলহাজ বেলাল হোসেন আরিফ, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক আকন, সহ-ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর এবং সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মুহাম্মাদ আবু হানিফ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ