পবিত্র হজ্ব পালন শেষে দেশে ফিরেছেন ২০ হাজার ৭৭৪ জন হাজ্বী।
শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত ২টায় হজ্ব সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৫৬টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন এসব হাজি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৪টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি।
এ বছর হজ্ব করতে গিয়ে ১৬ জন ইন্তেকাল করেছেন। এরমধ্যে পুরুষ ১১ জন, নারী ৫ জন।
উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ্ব পালন করেছেন। হজ্ব ব্যবস্থাপনা ও হজ্ব প্রতিনিধি দলসহ ১৬৫টি ফ্লাইটে হজ্বে যান তারা। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইনসের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজ্বযাত্রী সৌদি গিয়েছিলেন।










