গণতন্ত্রপন্থি চার জনের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করেছে মিয়ানমারের সামরিক সরকার।
আজ সোমবার (২৫ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোব্যাল নিউ লাইট অব মিয়ানমারের বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যম বিবিসি ও আল-জাজিরা।
মৃত্যুদণ্ডের সাজা কার্যকর হওয়া চার জনের মধ্যে অং সান সু চির দলের আইনপ্রণেতা ফিও জেয়া থাও আছেন। বাকি তিন জন হলেন —লেখক ও সমাজকর্মী কো জিমি, হ্লা মায়ো অং এবং অং থুরা জাওর।
তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, নৃশংস ও অমানবিক সন্ত্রাসী কার্যক্রম সংঘটনে সম্পৃক্ততার।
বিবিসি বলছে, এ চার জনের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার মধ্য দিয়ে মিয়ানমারের সামরিক সরকার কয়েক দশকের মধ্যে প্রথমবার সবোর্চ্চ দণ্ড কার্যকর করল।











