spot_img
spot_img

লস অ্যাঞ্জেলেসে সন্ত্রাসীদের গুলিতে ২ জন নিহত ; আহত ৫

আমেরিকার লস অ্যাঞ্জেলেসে একটি কার ক্লাব শোতে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন।

রোববার (২৫ জুলাই) বিকেলে শোটিতে যখন কয়েকশ মানুষের উপস্থিতি, তখন এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানাচ্ছে, লস অ্যাঞ্জেলেসের একটি পাবলিক পার্কে কার ক্লাব শো আয়োজন করা হয়েছিল। সেখানে এক বা একাধিক লোক গুলি চালানোর আগে কয়েকশ’ মানুষের সমাগম ছিল। খবর দ্য গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার পর চার জন পুরুষ এবং তিন জন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে তিনজন গুলিবিদ্ধ ছিলেন। পরে ফায়ার ডিপার্টমেন্ট জানায়, দুজন মারা গেছেন। এই সাতজনের বয়স ২৩ থেকে ৫৪ এর মধ্যে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার বিকেল ৩টা ৫০ মিনিটে শোতে গুলি চালানো শুরু হয়। তবে লস অ্যাঞ্জেলেসের পুলিশ ডিপার্টমেন্ট টুইটারে জানিয়েছে, এ ঘটনায় এখনও কোনো গ্রেপ্তার নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ