বিএনপি হলো পৃথিবীতে মিথ্যার চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।
সোমবার (২৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মায়া বলেন, বিএনপির নেতাকর্মীরা বলেন তাদেরকে সরকার আন্দোলনের সুযোগ দেয় না। অথচ প্রতিদিন তিন থেকে চারটি প্রোগ্রাম করেন তারা। রিজভী সাহেব তো কাঁথা-বালিশ নিয়েই বিএনপির অফিসে ঘুমান। বিএনপি হলো পৃথিবীতে মিথ্যার চ্যাম্পিয়ন।










