রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের পশ্চিম দিকের শহর খেমেলেনতেস্কি শহরে হামলা চালিয়ে তাদের সেনারা একটি অস্ত্রের গুদাম উড়িয়ে দিয়েছে। সেই গুদামে ইউক্রেনের জন্য আমেরিকার পাঠানো হিমার্স রকেট সিস্টেম রাখা হতো।
সোমবার (২৫ জুলাই) আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের পাঠানো বেশ কয়েকটি হিমার্স রকেট সিস্টেম ধ্বংস করে দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন দুই পক্ষই বিষয়টি অস্বীকার করেছে।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ মার্ক মিলে বলেছিলেন, রাশিয়া এখন পর্যন্ত একটি হিমার্স বা ওই গোত্রের কোনো অস্ত্র ধ্বংস করতে পারেনি।
সূত্র: আল-জাজিরা।











