spot_img
spot_img

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আনোয়ার হোসেন খান (৫৫) নামে এক এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টায় অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

উদ্ধার করে নিয়ে আসা কারারক্ষী দিপু গণমাধ্যমকে বলেন, গতরাতে কারাগারে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে আনোয়ার হোসেনকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়।

পরে সেখান থেকে আজ সকালে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ