spot_img
spot_img

রুশ সেনাদের রুখতে ইউক্রেনকে ৫৮০টি অত্যাধুনিক ড্রোন দিচ্ছে আমেরিকা

ইউক্রেনে ৫৮০টি ফনিক্স ঘোস্ট ড্রোন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এসব ড্রোন ইউক্রেনকে অনুদান হিসেবে দেওয়া হবে বলেও জানিয়েছে আমেরিকা।

মঙ্গলবার (২৬ জুলাই) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনকে আরো ২৭ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ দেবে। এই প্যাকেজের আওতায় থাকবে এসব ঘোস্ট ড্রোন এবং হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা এইচআইএমএআরএস এবং বিপুল পরিমাণ গোলা বারুদ।

মার্কিন সামরিক বাহিনীর হাতে মজুদ থাকা এবং ইউক্রেনের জন্য যে নিরাপত্তা সহায়তা তহবিল গঠন করা হয়েছে তা থেকে এই সব ড্রোন সরবরাহ করা হবে।

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একজন কর্মকর্তা বলেন, ইউক্রেনের সেনারা ফনিক্স ঘোস্ট ড্রোনের চমৎকার ব্যবহার করছে এবং আগস্ট মাসের দিকে আমরা এই ব্যবস্থাকে ভালোভাবে সরবরাহ করতে পারব।

বলা হচ্ছে-ফনিক্স ঘোস্ট ড্রোন অ্যারো ভাইরোলমেন্ট সুইচব্লেড ড্রোনের মত সব ক্ষমতা রয়েছে। তবে এর পূর্ণ সক্ষমতা এখনো মার্কিন সামরিক বিশেষজ্ঞরা প্রকাশ করেননি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ