spot_img
spot_img

বাংলাদেশ ও পাকিস্তান ভারতের সাথে যুক্ত হতে পারে : হরিয়ানার মুখ্যমন্ত্রী

পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানির এক হয়ে যাওয়ার মতো বাংলাদেশ এবং পাকিস্তানও ভারতের সাথে এক হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার।

তিনি মনে করেন, ভারতের সাথে বাংলাদেশ এবং পাকিস্তানের একীভূত হয়ে যাওয়া সম্ভব। যেমনটা হয়েছিল পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানির ক্ষেত্রে।

সোমবার (২৫ জুলাই) গুরুগ্রামে বিজেপির জাতীয় সংখ্যালঘু মোর্চার তিন দিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে এসব মন্তব্য করেছেন তিনি।

হরিয়ানার এই মুখ্যমন্ত্রী বলেছেন, যখন পূর্ব এবং পশ্চিম এক হতে পারে, তখন পাকিস্তান এবং বাংলাদেশেরও ভারতের সাথে এক হয়ে যাওয়া সম্ভব। বেশিদিন আগে নয়, এই তো ১৯৯১ সালে পূর্ব এবং পশ্চিম জার্মানিতে এটি ঘটেছে। ওই সময় লোকজন বার্লিন প্রাচীর ভেঙে দিয়েছে।

এসময় মনোহর লাল ১৯৪৭ সালে ভারতের ভাগ হয়ে যাওয়াকে অত্যন্ত ‘বেদনাদায়ক’ বলে অভিহিত করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ