spot_img
spot_img

শ্রীলঙ্কায় ফিরতে পারেন গোতাবায়া

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বিক্ষুব্ধ জনতা থেকে রক্ষা পেতে দেশ ছেড়ে সিঙ্গাপুরে পালিয়েছিলেন।

দেশটির মন্ত্রিসভা জানিয়েছে, ঠিক কোন দিন তিনি ফিরতে পারেন, সেই তথ্য এখনও মন্ত্রিসভা কিংবা বর্তমান সরকারের কাছে নেই।

মঙ্গলবার (২৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র বানদুলা গুনাবর্ধনে।

গুনাবর্ধনে দাবি করেন, গোতাবায়া তার বৈধভাবেই সিঙ্গাপুর গিয়েছিলেন। তিনি সেখানে লুকিয়ে আছেন— ব্যাপারটি এমন নয়।

এর আগে গোতাবায়া রাজাপাকসে চলতি মাসের মাঝামাঝি সামরিক বাহিনীর বিমানে প্রথমে মালদ্বীপ যান। পরবর্তীতে একইদিন রাতে সিঙ্গাপুরে পাড়ি জমাতে চেয়েছিলেন তিনি। কিন্তু নিরাপত্তাজনিত সমস্যার কারণে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নির্ধারিত ফ্লাইটে না গিয়ে পরে সৌদি আরবের একটি বিমানে করে ১৪ জুলাই সিঙ্গাপুরে পাড়ি জমান রাজাপাকসে। তবে তাকে মাত্র দুই সপ্তাহ থাকার অনুমতি (ভিসা) দিয়েছে সিঙ্গাপুরের সরকার।

এদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের কাছে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে আন্তর্জাতিক একটি মানবাধিকার সংস্থা। গোতাবায়াকে এই অভিযোগের দায়ে গ্রেপ্তারের দাবিও জানিয়েছে সংস্থাটি।

সূত্র: কলম্বো গেজেট

spot_img
spot_img
spot_img

সর্বশেষ