ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীলঙ্কার রনিল বিক্রমাসিংহেকে চিঠি পাঠিয়েছেন। এতে শ্রীলঙ্কার অর্থনীতি পুনরুদ্ধারে সহোযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (২৬ জুলাই) শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি মিরর এ তথ্য নিশ্চিত করেছে।
চিঠিতে মোদি বলেন, শ্রীলঙ্কার কঠিন সময়ে আপনি দায়িত্ব নিয়েছেন। আশা করি, আপনার আমলেই শ্রীলঙ্কায় স্থিতিশীলতা ফিরে আসবে। সাংবিধানিক কাঠামো ও গণতান্ত্রিক পন্থায় শ্রীলঙ্কায় স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারে প্রতিবেশি দেশ হিসেবে সর্বাত্মক সহযোগিতা করবে ভারত।










