সারা দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু পানিতে ডুবেই মারা গেছেন ১০৩ জন। বন্যায় সবচেয়ে বেশি ৭৩ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।
মঙ্গলবার (২৬ জুলাই) সারাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বন্যাজনিত বিভিন্ন রোগে ২৪ হাজার ২৬৭ জন আক্রান্ত থাকলেও মঙ্গলবার তা বেড়ে ২৪ হাজার ৮৩৮ জনে দাঁড়িয়েছে। বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৯৫ জন। এর মধ্যে মারা গেছেন একজন। অন্যদিকে, আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৭ জন। তবে এক্ষেত্রে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।










