spot_img
spot_img

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ১৮ হাজার

ভারতে দৈনিক সংক্রমণ সামান্য কমলেও গত ২৪ ঘণ্টায় ফের তা একলাফে বাড়ল ২৩ শতাংশ। তবে সাময়িক স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেস।

বুধবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩১৩ জন, যা গতকালের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি।

ভারতে মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজারেরও বেশি। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লাখ ৪৫ হাজার ২৬ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩৩ শতাংশ।

এছাড়া ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৭ জন। দেশে এখন পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৬ হাজার ১৬৭ জন।

তবে এসবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরাই। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ৪ কোটি ৩২ লাখ ৬৭ হাজার ৫৭১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২০ হাজার ৭৪২ জন। সুস্থতার হার ৯৮.৪৭ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ