spot_img
spot_img

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৬৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা, ১৩ কেজি ৮২০ গ্রাম গাঁজা, ৩৫ গ্রাম ২৭৬ পুরিয়া হেরোইন, ৮ বোতল ফেন্সিডিল ও ১০টি ইনজেকশন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ছয়টা থেকে বুধবার (২৭ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ