spot_img
spot_img

২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ার ইংগিত দিলেন ট্রাম্প

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি সব সময় বলি যে, প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা (প্রেসিডেন্ট পদে) করে আমি জিতেছিলাম। এরপর দ্বিতীয়বার প্রার্থী হয়ে আমি অনেক ভালো করেছি। আমাদের হয়তো আবারও এ কাজ করতে হবে। দেশকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে আমাদের।

এসময় ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৬ জুলাই) ওয়াশিংটনে সমর্থকদের উদ্দেশে ভাষণে এসব কথা বলেন ট্রাম্প।

ভাষণে ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলোর কথা আবারও বলতে শোনা গেছে। সামনের দিনগুলোতে এ ব্যাপারে আরও বিস্তারিত বলবেন বলে উল্লেখ করেন ট্রাম্প।

২০২১ সালের ৬ জানুয়ারি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়ের সত্যায়ন ঠেকাতে ক্যাপিটল হিলে চালানো হামলার ঘটনায় কংগ্রেসের হাউস কমিটি যে তদন্ত করেছে, তারও নিন্দা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ