spot_img
spot_img

বাংলাদেশ আরো এক বছর ডি-৮-এর সভাপতি থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

আরো এক বছর ডি-৮-এর সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ।

বুধবার (২৭ জুলাই) ডি-৮-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে মিসর এই প্রস্তাব করলে সদস্য দেশগুলো সেটি অনুমোদন করে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

চলতি বছরের অক্টোবর থেকে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) কার্যকর হতে পারে যা ডি-৮-এর সদস্য দেশের মধ্যে আন্তঃবাণিজ্য ত্বরান্বিত করবে। বর্তমানে ডি-৮-এর দেশের মধ্যে আন্তঃবাণিজ্যের পরিমাণ ১২৯ বিলিয়ন মার্কিন ডলার।

ডি-৮ ডেভেলপিং-৮ নামেও পরিচিত। এটি উন্নয়নশীল আটটি দেশের পারস্পরিক সহযোগিতামূলক একটি সংগঠন। এর সদস্য রাষ্ট্রগুলো হলো- বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। ১৯৯৭ সালে ইস্তাম্বুলে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

সূত্র : ইউএনবি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ