ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার রুশ সেনা নিহত হয়েছে।
আজ বুধবার (২৭ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
জেলেনস্কি বলেন, ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু করে এ পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছে। রাশিয়ার সামরিক বাহিনীর অন্তত ৪০ হাজার সদস্য নিহত হয়েছে এবং লক্ষাধিক আহত হয়েছে।











