উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন, আমাদের বিরুদ্ধে বিপজ্জনক ও অবৈধ শত্রুতামূলক কাজ চালিয়ে যাচ্ছে আমেরিকা। তবে আমরা আমেরিকার সাথে যেকোন সামরিক সংঘর্ষের জন্য প্রস্তুত আছি।
গতকাল বুধবার (২৭ জুলাই) কোরিয়ার যুদ্ধবিরতির ৬৯তম বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
কিম বলেন, আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো সংকটে সাড়া দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতাও সঠিকভাবে প্রয়োগের সক্ষমতা রয়েছে আমাদের।
উত্তর কোরিয়া সাম্প্রতিক মাসগুলোতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। তবে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুধবার (২৭ জুলাই) বলেছেন, উত্তর কোরিয়া যদি পরীক্ষা চালিয়ে যায়, তবে সাইবার আক্রমণের ক্ষমতা রোধসহ আরও শক্তিশালী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে।
সূত্র: দ্য কোরিয়া হেরাল্ড











