spot_img
spot_img

করোনা নেগেটিভ হলেন বাইডেন

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এখন তিনি সুস্থ আছেন। ডাক্তাররা জানিয়েছে, বাইডেনের আর আইসোলেশনে থাকার প্রয়োজন নেই।

হোয়াইট হাউস জানায়, গতকাল বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় ও আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে তাঁর দুবার করোনাভাইরাসের অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। উভয় ফল নেগেটিভ এসেছে।

মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক কেভিন ও’কনোর এক স্মারকে লিখেছেন, গতকাল সন্ধ্যায় ও আজ সকালে অ্যান্টিজেন টেস্টে বাইডেনের ফল নেগেটিভ এসেছে। বাইডেন এরই মধ্যে পাক্সলোভিড থেরাপিউটিকের একটি কোর্স সম্পন্ন করেছেন। এর ফলে প্রেসিডেন্ট আর কঠোর আইসোলেশনে থাকতে হবে না।

গত বৃহস্পতিবার (২১ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর হোয়াইট হাউসের বাসভবনে আইসোলেশনে ছিলেন বাইডেন। তিনি পূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে চিকিৎসাকালীন তাঁর সূচি কিছুটা কম ছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ