spot_img
spot_img

হঠাৎ আমেরিকার কেন্টাকিতে বন্যা; ৮ জনের মৃত্যু

হঠাৎ বন্যায় আমেরিকার দক্ষিণ-পূর্ব অঙ্গরাজ্য কেন্টাকিতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বন্যায় মৃত্যুর এই ঘটনা ঘটেছে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার টুইটার বার্তায় বলেছেন, রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮জনে। তিনি আগেই ধারণা করেছিলেন, এবারও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে।

তিনি বলেন, গভর্নরের তরফে ত্রাণ কার্যক্রমের ব্যবস্থা করা হচ্ছে। বিপজ্জনক পরিস্থিতি এবং অব্যাহত বৃষ্টির কারণে বৃহস্পতিবার উদ্ধার তৎপরতা ব্যাহত হয় বলেও জানান তিনি।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ