spot_img
spot_img

পাকিস্তানে আকস্মিক বন্যায় ও ভূমিধসে নিহত ১১১

পাকিস্তানের বেলুচিস্তানে প্রবল বর্ষণ-বন্যা ভূমিধসে গত ১ জুন থেকে এ পর্যন্ত ১১১ জনেরও বেশি নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ হাজারেরও বেশি বাড়ি।

শুক্রবার (২৯ জুলাই) বেলুচিস্তান বিষয়ক মুখ্য সচিব আবদুল আজাই আকিলি রাজধানী কোয়েটায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দু’মাসের প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় প্রদেশের বিভিন্ন স্থানের ১৬টি বাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে, এসবের মধ্যে কোনো কোনোটি প্রায় ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে। এছাড়া প্রদেশের বিভিন্ন দুর্গম এলাকায় পৌঁছে দেওয়ার জন্য সৌর বিদ্যুৎ প্রকল্পেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ২ হাজার ৪০০ সোলার প্যানেল ধ্বংস হয়ে গেছে।

সূত্র : ট্রিবিউন ডটকম

spot_img
spot_img
spot_img

সর্বশেষ