spot_img
spot_img

আফ্রিকার বাইরে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

আফ্রিকার বাইরে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যুর কথা জানিয়েছে ব্রাজিল। একইদিন ইউরোপের মধ্যেও মাঙ্কিপক্সে প্রথম মৃত্যুর কথা জানিয়েছে স্পেন।

শুক্রবার (২৯ জুলাই) ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ দেশটিতে ৪১ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর বিষয়টি জানিয়েছে।

ব্রাজিলিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৪১ বছর বয়সী এক ব্যক্তি গত বৃহস্পতিবার বেলো হরিজন্তে শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার অবস্থা গুরুতর ছিল।

মারা যাওয়া রোগীর বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি স্প্যানিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। বলেছেন, মরদেহের ময়নাতদন্ত করা হবে।

ডব্লিউএইচও প্রধান তেদ্রস আধানম গ্যাব্রিয়েসুস জানিয়েছেন, শনাক্ত রোগীদের মধ্যে ৭০ শতাংশই ইউরোপে এবং ২৫ শতাংশ পাওয়া গেছে আমেরিকার দেশগুলোতে।

সূত্র: এএফপি, আল জাজিরা, এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ