spot_img
spot_img

দুর্নীতি মামলায় শাহবাজ শরীফকে তলব করছে আদালত

এক হাজার ৬০০ কোটি পাকিস্তানি রুপি লুটপাটের মামলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার ছেলে হামজা শাহবাজকে তলব করেছে লাহোরের বিশেষ একটি আদালত।

শনিবার (৩০ জুলাই) অর্থপাচার মামলায় অভিযোগ গঠনের জন্য আদালতে তাদের তলব করা হয় বলে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে।

পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ২০২০ সালের ডিসেম্বরে শাহবাজ শরীফ ও হামজা শাহবাজের বিরুদ্ধে লাহোরের বিশেষ আদালতে মামলা দায়ের করে। তাদের বিরুদ্ধে চিনি কেলেঙ্কারির ওই মামলায় ১৬ বিলিয়ন রুপি পাচারে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ