spot_img
spot_img

১০ দিনের মাথায় আবারও করোনা আক্রান্ত বাইডেন

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৯ দিন আগে করোনা আক্রান্ত হন। গত বুধবার তার করোনা টেস্ট নেগেটিভ আসে। কিন্তু শনিবার (৩০ জুলাই) আবারও তার করোনা টেস্টের ফল পজেটিভ এসেছে।

রোববার (৩১ জুলাই) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

তার চিকিত্সক বলেছেন, করোনার কোনো লক্ষণ নেই। তিনি হোয়াইট হাউসে আইসোলেশনে রয়েছেন।

গত ২১ জুলাই হোয়াইট হাউস জানিয়েছিল, বাইডেন করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর গত মঙ্গলবার (২৬ জুলাই) রাতে ও বুধবার (২৭ জুলাই) সকালে তার এন্টিজেন টেস্ট করা হয়। কিন্তু দুবারই ফল নেগেটিভ আসে।

জো বাইডেন করোনার পরিপূর্ণ টিকা গ্রহণ করেছেন। দুইটি বুস্টার ডোজও নিয়েছেন। করোনা আক্রান্ত হলেও হোয়াইট হাউসে আইসোলেশনে থেকে ভার্চ্যুয়ালি বিভিন্ন বৈঠক ও ব্রিফিংয়ে অংশ নিয়েছেন তিনি।

বিডিপ্রতিদিন/কবিরুল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ