spot_img
spot_img

লাদেন পরিবারের কাছ থেকে ১০ লাখ পাউন্ড নিয়েছেন ব্রিটিশ যুবরাজ

ব্রিটিশ যুবরাজ চার্লস সৌদি আরবের লাদেন পরিবারের কাছ থেকে ১০ লাখ পাউন্ড বা ১১ লাখ ৯০ হাজার ডলার অনুদান হিসেবে গ্রহণ করেছেন। ব্রিটেনের সানডে টাইমস পত্রিকা এ খবর।

পত্রিকাটি জানিয়েছে, ২০১৩ সালে যুবরাজ চার্লস ব্যক্তিগতভাবে লাদেন পরিবারের কাছ থেকে তার দাতব্য প্রতিষ্ঠানের জন্য এই দশ লাখ পাউন্ড নেন।

এই অর্থ গ্রহণের ব্যাপারে যুবরাজের উপদেষ্টারা আপত্তি করা সত্ত্বেও তিনি নিজে বিন লাদেনের সৎ ভাই বকর এবং শফিকের কাছ থেকে ১০ লাখ পাউন্ড গ্রহণ করেন।

চার্লসের উপদেষ্টারা তাকে বলেছিলেন, যদি এই অর্থ গ্রহণের বিষয়ে কোনো রকমের তথ্য ফাঁস হয় তাহলে তা জাতীয় পর্যায়ে ক্ষোভের কারণ হবে এবং ব্রিটিশ যুবরাজের মর্যাদা ক্ষুন্ন করবে।

২০১৩ সালে লন্ডনে ক্লিয়ারেন্স হাউজে লাদেনের সৎ ভাই বকরের সাথে যুবরাজ চার্লসের সাক্ষাৎ হয় এবং প্রিন্স অফ চ্যারিটেবল ফান্ডের জন্য এই অর্থ গ্রহণ করেন।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ