spot_img
spot_imgspot_img

বিদ্যুৎ ও গ্যাস জনগণের অধিকার, কারও দয়া নয়: ব্যারিস্টার নাজিবুর

বিদ্যুৎ ও গ্যাস জনগণের কোনো দয়া নয়, বরং এটি তাদের মৌলিক অধিকার, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

তিনি বলেন, মানুষ বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধ করে এবং নিয়মিত কর দেয়। তাই ঘরে আলো জ্বলা ও চুলায় আগুন থাকা জনগণের অধিকার।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাজিবুর রহমান বলেন, কৃষকের ঘাম ঝরানো অর্থ, শ্রমিকের উপার্জন এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থ থেকে জ্বালানি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া হয়। সেই অর্থ কোথায় যাচ্ছে, তার হিসাব জনগণের সামনে স্পষ্ট করতে হবে। এটি ন্যায়বিচারেরই একটি অংশ।

তিনি বলেন, কোনো একটিমাত্র জাহাজ, টার্মিনাল বা বিশেষ কোনো চুক্তির ওপর যেন পুরো জাতির জ্বালানির ভাগ্য নির্ভর না করে।

তিনি আরও বলেন, জ্বালানি সংকট সমাধানে সরকার সাধারণ মানুষকে কোনো আশার আলো দেখাতে পারছে না। সমস্যার সমাধান না করে বসে বসে দিন গোনা ছাড়া সরকারের আর কিছু করার নেই, এমন বক্তব্যও দেওয়া হচ্ছে।

নাজিবুর রহমান বলেন, জ্বালানি খাতের সমস্যার প্রকৃত কারণ আড়াল করে তার দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা চলছে। সর্বোচ্চ পর্যায় থেকে ছয় মাসের মধ্যে সমস্যার সমাধান করে দেখানোর চ্যালেঞ্জ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই চ্যালেঞ্জের জবাব দিতে তাদের প্রস্তাবনা তৈরি করা হয়নি। বরং জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা এই প্রস্তাবনা প্রস্তুত করেছেন। একই সঙ্গে একটি কার্যকর বিরোধী দলের ভূমিকা কেমন হওয়া উচিত, তার উদাহরণ সৃষ্টি করাও এর মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের মাধ্যমেই তারা প্রমাণ করে দেবেন যে জ্বালানি খাতের বর্তমান সমস্যার মূলে রয়েছে ব্যাপক দুর্নীতি, অব্যবস্থাপনা, সিদ্ধান্তহীনতা এবং সরকারের অযোগ্য নেতৃত্ব। এসব সংকট নিরসনে তাদের উপস্থাপিত প্রস্তাবনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমাধানের পথও তুলে ধরা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ