spot_img
spot_img

রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হচ্ছে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র: পুতিন

আগামী কয়েকমাসের মধ্যে রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হবে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এ ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের একটি বড় বৈশিষ্ট্য হলো এটি শব্দের চেয়ে ৫ থেকে ১০ গুণ বেশি গতিতে যায়। এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের।

স্থানীয় সময় শনিবার (৩১ জুলাই) সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার নৌবাহিনী দিবসে বক্তৃতাকালে এই ক্ষেপণাস্ত্র প্রসঙ্গে কথা বলেন পুতিন।

এ সময় তিনি রাশিয়াকে একটি সমুদ্র শক্তিতে পরিণত করার জন্য জার পিটার দ্য গ্রেটের প্রশংসা করেন। তবে পুতিন সরাসরি ইউক্রেনের কথা উল্লেখ করেননি।

এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রকে অপ্রতিদ্বন্দ্বী বলে অভিহিত করেছিলেন। এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুকে একদম চুরমার করে দেয় বলে তিনি জানিয়েছিলেন।

শুধু এই জিরকনই নয়, আরও কয়েক ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে রাশিয়া।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ