spot_img

শোককে শক্তিতে রূপান্তরিত করে আন্দোলন বেগবান করতে হবে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের রক্ত বৃথা যাবে না। শোককে শক্তিতে রূপান্তরিত করে আন্দোলন বেগবান করতে হবে।

সোমবার (১ আগস্ট) নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলায় পুলিশের সাথে সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের গায়েবানা জানাজায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পুলিশের গুলিতে আমার গণতন্ত্রগামী ভাইয়ের রক্ত ঝরেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি বর্ষণ করেছে এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিমকে হত্যা করেছে। শুধু আব্দুর রহিম নয়, আমাদের কেন্দ্রীয় নেতাসহ প্রায় শতাধিক নেতাকে গুলি বর্ষণ করে আহত করেছে। বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা বিরুদ্ধে ভোলার শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি গুলির মাধ্যমে জানান দিয়ে দিয়েছে তারা পুলিশ দিয়ে নির্যাতন করে আন্দোলনকে দমন করতে চায়। রহিমের রক্ত দিয়ে প্রমাণ হয়েছে এদেশের মানুষ কখনোই ফ্যাসিবাদী সরকার আওয়ামী সরকারের দমন নীতিকে ভয় করবে না। তারা দেশকে মুক্ত করার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জীবন দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ