spot_img
spot_img

ইউক্রেন যুদ্ধে আমেরিকা সরাসরি জড়িত : রাশিয়া

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আইগর কোনাশেঙ্কভ বলেন, আমেরিকা তাদের তৈরি রকেট, লঞ্চার, হাইমারস ইউক্রেনের সামরিক বাহিনীকে সরবরাহের মাধ্যমে এ যুদ্ধে লক্ষ্যবস্তুতে আঘাত হানার নিদের্শনা অনুমোদন করছে। ইউক্রেনীয় সামরিক কর্মকর্তাদের মধ্যকার কথোপকথন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আজ মঙ্গলবার (২ আগস্ট) বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

আইগর কোনাশেঙ্কভ আরও বলেন, দোনবাসসহ অন্যান্য অঞ্চলের আবাসিক এলাকাগুলোতে কিয়েভের নির্দেশনায় পরিচালিত রকেট হামলায় যেসব সাধারণ মানুষ নিহতের ঘটনা ঘটছে, তার জন্য বাইডেনে প্রশাসন সরাসরি দায়ী।

সম্প্রতি ইউক্রেনকে হাইমারস সরবরাহ করেছে আমেরিকা। হাইমারস ৭০ কিলোমিটার দূরত্বের জায়গায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ