রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে তিনজন মারা গেছেন।
বুধবার (০৩ আগস্ট) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মারা যাওয়া তিনজন হলেন- রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার ফিরোজা বেগম (৯২), চাঁপাইনবাবগঞ্জ সদরের সুরাতুন নেসা (৯০) ও নওগাঁর রাণীনগরের আব্দুল গাফফার (৬০)। এদের মধ্যে ফিরোজা বেগম ও সুরাতুন নেসা করোনা সংক্রমণে মারা গেছেন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আব্দুল গাফফার।










