spot_img

আগামীকাল সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ; সফল করার আহ্বান চরমোনাই পীরের

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ৯ আগস্ট মঙ্গলবার সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গতকাল (৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে দলের সিনিয়র নায়েবে আমীর ফয়জুল করীম এ কর্মসূচি ঘোষণা করেন।

আজ (৮ আগস্ট) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম আগামীকাল মঙ্গলবার জেলায় জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি সফলের জন্যে দেশের সকল জেলা শাখার প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, সরকার স্বেচ্ছাচারি কায়দায় মধ্যরাতে দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি করে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ের কথা বললেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। তাহলে ৫০% দাম বৃদ্ধির সিদ্ধান্ত কার স্বার্থে? বিপিসি টানা ৭ বছরে ৪৩ হাজার কোটি টাকা মুনাফা করেছে। এই ৪৩ হাজার কোটি টাকা কোথায়? এর হিসেব জনগণের কাছে দিতে হবে। তিনি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ