হেলিকপ্টার দুর্ঘটনায় আহত র্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুর একটা ৩৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৭ জুলাই ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর বেল-২০৬ হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর দুই পাইলট লে. কর্নেল ইসমাইল এবং মেজর শামসকে উদ্ধার করে ঢাকা সম্মিলিত হাসপাতালে নেয়া হয়। এরমধ্যে ইসমাইলের শারীরিক অবস্থার অবনিত হলে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।
৬ আগস্ট ইসমাইলের একটি অস্ত্রোপচার হয়। পরের দিন তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই গেল দুইদিন তার শারীরিক অবস্থার অবনতি হয়। আজ মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।










