spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৯২৯ পিস ইয়াবা, ১৭৪.২ গ্রাম হেরোইন, ৬১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ছয়টা থেকে বুধবার (১০ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ