spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৭৩

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৪৯টি মামলা করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মাদ ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১২ আগস্ট) সকাল ছয়টা থেকে আজ শনিবার (১৩ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মুহাম্মাদ ফারুক হোসেন আরও জানান, গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ২৯ হাজার ৫২ পিস ইয়াবা, ৯২ গ্রাম ৪৬ পুরিয়া হেরোইন, ৬৫ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেন্সিডিল, ৫ বোতল দেশি মদ ও ১৫ বোতল বিদেশি মদ ও নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ