spot_img

জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না : বাণিজ্যমন্ত্রী

জীবিত অবস্থায় বেহেশত পাওয়া যায় না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জিনিসপত্রের দাম বাড়লে মানুষের কষ্ট হবে। তবে কে বলেছেন- দেশের মানুষ বেহেশতে আছে, আমি তা জানি না। বেহেশত-দোজখ তো মানুষ মারা গেলে বুঝতে পারে।

রোববার (১৪ আগস্ট) সকালে তিন দিনের সফরে রংপুরে এসে নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপি-জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের চলমান আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটকে পুঁজি করে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা হলে সরকার বাঁধা দেবে না। কিন্তু মানুষকে কষ্ট দিয়ে আন্দোলনের নামে হিংসাত্মক কিছু করা হলে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল ,বিএনপিও ছিল। এ কারণে তাদের আচরণও গণতান্ত্রিক হওয়া উচিত। তাহলে দেশে গণতান্ত্রিক চর্চাটা অব্যহত থাকবে। নয়তো উন্নয়ন ও গণতন্ত্র চর্চার ধারাবাহিকতা ব্যহত হবে।

টিপু মুনশি বলেন, বাংলাদেশ শ্রীলংঙ্কা হয়ে যাচ্ছে এ কথাটি সঠিক নয়। রাজনীতির খাতিরে হয়তো কোনো কোনো রাজনৈতিক দল এটি বলছে। আশপাশের অনেক দেশের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ