spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রবিবার (১৪ আগস্ট) সকাল ছয়টা থেকে সোমবার (১৫ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিন হাজার ৯৭৬ পিস ইয়াবা, ১৬৬ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ১৭৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২৩০টি নেশাজাতীয় ইনজেকশন, ২৮ লিটার বিদেশিমদ ও ২৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ