ইনসাফ | মাহবুবুল মান্নান
চট্টগ্রাম জামিয়া আরাবিয়া জিরি মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার উদ্দ্যেশ্যে শহরে-গ্রামাঞ্চলে ধর্মশিক্ষা ছড়িয়ে দিতে হবে। কেননা ধর্মশিক্ষার অভাবে যুবসমাজ আজ মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
সোমবার (১৫ আগষ্ট) চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা এসোসিয়েশন জোন-০৩ আয়োজিত পতেঙ্গা রশিদিয়া মাদরাসা মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মার্ক্স-লেনিনের সোভিয়েত ইউনিয়ন, হাফিয আল আসাদের সিরিয়া ও আতাতুর্কের তুরস্কে যেভাবে ওলামায়ে কেরাম ইসলামী শিক্ষা টিকিয়ে রাখার জন্য প্রাণান্তকর মেহনত করেছেন, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
মাওলানা হাফেজ এমদাদুল্লাহ সভাপতিত্ব ও মাওলানা হাবিবুল্লাহ ওসমানীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা তৈয়ব, মহাসচিব মাওলানা মীর মুহাম্মদ ইউসুফ ছানুভী ও সহকারী মহাসচিব মাওলানা মানযার হালিম বোখারী প্রমুখ।











