spot_img

বঙ্গবন্ধুর জন্য জাহান্নামের ভালো জায়গা চেয়ে দোয়া করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

আজ সোমবার (১৫ আগস্ট) কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন বিতর্কিত কথা বলেছেন তিনি।

দু’হাত তুলে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে আল্লাহ যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়।

এ ব্যাপারে প্রতিমন্ত্রী জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, শোক দিবস উপলক্ষে দিনব্যাপী কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। ভুলবশত জান্নাত শব্দটি না বলে জাহান্নাম শব্দ উচ্চারণ করেছেন তিনি। এটি স্লিপ অব টাং।

তিনি বলেন, জাহান্নাম শব্দটি বলার সাথে সাথে আমি সংশোধন করে জান্নাত শব্দটি ব্যবহার করি এবং পরবর্তীতে কয়েকবার জান্নাত শব্দ উচ্চারণ করি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ