পাকিস্তানের স্বাধীনতা দিবসে কাশ্মীর ও ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দেশ দুটির পতাকা উড়ালেন সাবেক পাক অধিনায়ক শহীদ আফ্রিদি।
রোববার (১৪ আগস্ট) পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে কাশ্মীর ও ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দখলকৃত দেশ দুটির জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি।
পাক জনসাধারণের কাছে ‘লালা’ নামে খ্যাত পাকিস্তান জাতীয় দলের সাবেকেই ক্রিকেটার তার ব্যক্তিগত টুইটার একাউন্টে একটি ছবিও পোস্ট করেন। ছবিতে স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের জাতীয় পতাকার পাশাপাশি তার বাড়ির ছাদে কাশ্মীর ও ফিলিস্তিনের জাতীয় পতাকা উড়তে দেখা যায়।











