রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪১৭ পিস ইয়াবা, ১০ পুরিয়া হেরোইন, ৪৭ কেজি ৯৭১ গ্রাম গাঁজা, ৩০টি নেশাজাতীয় ইনজেকশন ও ১ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
সোমবার (১৫ আগস্ট) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে।











